জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বরিশাল অঞ্চলের টিম সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বিগত ১২ দিন ধরে চিকিৎসাধীন আছেন।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তাকে দেখতে শুক্রবার সন্ধ্যায় হাসপাতালটিতে যান। তিনি কিছু সময় তার পাশে অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
এসময় তিনি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে তার দ্রুত সুস্থতা, নেক হায়াত ও আশু আরোগ্য কামনা করে দোয়া করেন।
এছাড়া তিনি উপস্থিত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তায়ালার রহমতের ওপর ভরসা রাখার পরামর্শ দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

