মোহামেডান-আবাহনীর ম্যাচ দিয়ে মাঠে ফিরছে লিগ

স্পোর্টস রিপোর্টার

মোহামেডান-আবাহনীর ম্যাচ দিয়ে মাঠে ফিরছে লিগ

প্রায় এক মাস বিরতির পর আজ থেকে আবার শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের খেলা। লিগের খেলা মাঠে ফেরার দিন কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা ৩টায় পরস্পরের মুখোমুখি হবে মোহামেডান ও আবাহনী লিমিটেড। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াইয়ের দিকে চোখ থাকবে ফুটবলপ্রেমীদের। একই দিন ফকিরেরপুল-ব্রাদার্স ইউনিয়ন এবং পিডব্লিউডি-রহমতগঞ্জ পরস্পরের বিপক্ষে খেলবে।

এবারের লিগে দ্বিতীয়বারের মতো হচ্ছে মোহামেডান-আবাহনী ম্যাচ। এর আগে প্রথম সাক্ষাতে আবাহনীকে ৩-২ গোলে হারায় মোহামেডান। আজ মোহামেডানের জয়ের ছন্দ ধরে রাখবে নাকি আবাহনী গত হারের শোধ নেবে, মাঠের লড়াইয়ে সেটাই দেখার অপেক্ষা।

বিজ্ঞাপন

অবশ্য লিগের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই মোহামেডান। ১১ ম্যাচ খেলে মাত্র দুটি জয় পেয়েছে তারা। ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে কোচ আলফাজ আহমেদের দল। অন্যদিকে, পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান ধরে রেখেছে আবাহনী। ১১ ম্যাচ খেলে তাদের অর্জন ১৯ পয়েন্ট। পাঁচটি ম্যাচ জিতেছে তারা। চারটি ম্যাচে ড্র এবং দুই ম্যাচে হারের রেকর্ড আবাহনীর। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়। টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে আবাহনীর পয়েন্ট ব্যবধান ৫।

আজ মোহামেডানের বিপক্ষে জিততে পারলে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে আসবে আবাহনী। বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে ফর্টিস এফসি। তাদের অর্জন ২১ পয়েন্ট। ১৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে রহমতগঞ্জ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:
এলাকার খবর
Loading...