তুরস্কে কূটনৈতিক বৈঠক: এক টেবিলে মিসর, পাকিস্তান ও সৌদি আরব

আমার দেশ অনলাইন

তুরস্কে কূটনৈতিক বৈঠক: এক টেবিলে মিসর, পাকিস্তান ও সৌদি আরব
ছবি: আনাদোলু এজেন্সি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার মিসর, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে তৃতীয় বৈঠকের আয়োজন করেছেন। খবর আনাদোলুর।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আন্তালিয়ায় অনুষ্ঠিত ৫ম আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের বিস্তারিত বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

শুক্রবার থেকে রোববার পর্যন্ত চলা এই ফোরামে বিশ্বনেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা অংশ নিচ্ছেন। বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলাই এবারের ফোরামের মূল লক্ষ্য।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই ফোরামের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘আগামীর রূপরেখা, অনিশ্চয়তার ব্যবস্থাপনা’

উল্লেখ্য, আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এই ফোরামের বৈশ্বিক যোগাযোগ অংশীদার হিসেবে কাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...