যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান ওমানের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান ওমানের
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সংঘাত এড়াতে সব পক্ষকেই আপসের পথে এগোতে হবে। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, সংঘাতের আগে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে আলোচনার পর তিনি এবং ট্রাম্প উভয়েই সংঘাত এড়ানোর ব্যাপারে ‘আন্তরিক ও দৃঢ় ইচ্ছা’ পোষণ করেছিলেন।

আল-বুসাইদি বলেন, ‘সফলতা পেতে হলে হয়তো সবাইকে কিছু কঠিন ছাড় দিতে হবে, তবে তা যুদ্ধ ও ব্যর্থতার যন্ত্রণা থেকে অনেক কম।’

ওমান এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। তবে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর আলোচনা ভেস্তে যায়।

বর্তমানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুদ্ধবিরতি বজায় রাখা এবং তা দীর্ঘায়িত করার জন্য নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন