ইরান যুদ্ধ: দেশের ভেতরে কঠিন পরিস্থিতিতে নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধ: দেশের ভেতরে কঠিন পরিস্থিতিতে নেতানিয়াহু
ছবি: আল জাজিরা

ইরান যুদ্ধে ব্যাপক বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশবাসীকে ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস এবং দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি । তবে ইরান ইসরাইলে বোমাবর্ষণ অব্যাহত রাখায়, সেই লক্ষ্যগুলো ক্রমশ অবাস্তব বলে প্রতিয়মান হতে শুরু করে।

কোনো কোনো বিশ্লেষক এখন বলছেন, তার যুদ্ধের লক্ষ্য পূরণে ব্যর্থতা ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনা প্রতিরোধে ব্যর্থতার চেয়েও বেশি ক্ষতিকর প্রমাণিত হতে পারে।

বিজ্ঞাপন

আলজাজিরার সাংবাদিক নিদা ইবরাহিম জানান, এ বছরের শেষের দিকে ইসরাইলে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ এখন প্রকাশ্যে তার সমালোচনা করছেন। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু কীভাবে এই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন, তা আগামী সপ্তাহগুলোর অন্যতম নির্ধারক প্রশ্ন হয়ে থাকবে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন