ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির অবস্থা এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে আলোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী। খবর আলজাজিরার।
বিজ্ঞাপন
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে দুই পক্ষই চলমান মধ্যস্থতা প্রচেষ্টায় সব পক্ষের ইতিবাচক সাড়া দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
তারা মত দেন, সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে সংকটের মূল কারণগুলো সমাধানের পথ খোলা রাখতে হবে, যাতে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।
এ সময় বৈশ্বিক জ্বালানি ও খাদ্য সরবরাহের ওপর এর প্রভাব এড়াতে সব জলপথ যান চলাচলের জন্য উন্মুক্ত রাখার প্রয়োজনীয়তার জোর দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

