উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে সুবর্ণা আক্তার নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে মার্জিয়া আক্তার মিম। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের টিনের চালা ও সিলিং ধসে আব্দুস সাত্তার (৭২) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার লাউহাটি পুনরা গ্রামের মৃত গাজী রহমানের ছেলে।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—আব্দুল মালেক, সিদ্দিকুর রহমান, মাহফুজুর রহমান ইকবাল, আলফাজ উদ্দিন স্বপন, আব্দুল খালেক, হাজী আসাদুজ্জামান, বাবুল খান, কামাল পারভেজ ও ইমতিয়াজ আহমেদ শাওন।

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে তিন বছর বয়সি শিশুপুত্রকে সঙ্গে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মিতি রানী দাস (৩৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর রেলওয়ে

গাজীপুরের শ্রীপুরে দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল) নামের একটি কারখানার তিন কর্মকর্তাকে অপহরণ করে মারধর এবং ১ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদ উপলক্ষে ছুটি কাটাতে তিনি শ্রীপুর উপজেলার নিজ গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার দুপুরে বাড়ির রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ গ্যাস লিকেজ হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনি গুরুতর দগ্ধ হন।

গাজীপুরের শ্রীপুরে অপহৃত কাপড় ব্যবসায়ীকে নাটকীয় অভিযানে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়ায় একটি ডোবা থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত লাশের তিনটি অংশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুরের শ্রীপুরে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে গিয়ে আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা শ্রীপুর–মাওনা সড়কে যান চলাচল বন্ধ ছিল।

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া বাজারে ছুরিকাঘাতে শারমিন রুমা (৩৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী রতন মিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই স্বামী পালিয়ে গেছে।

গাজীপুরের শ্রীপুরে আবারও দুর্বৃত্তদের দেওয়া আগুনে জ্বলছে ভাওয়ালের ঐতিহ্যবাহী গজারি বন। গত এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বনভূমির ঝরা পাতায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে কপিচ গাছ, লতা-গুল্ম ও বনাঞ্চলের গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার বেলা ১১টায় মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাজীপুরের শ্রীপুরে অপহরণ মামলার আসামি গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানা ও শ্রীপুর থানার পুলিশের এক নারী সদস্যসহ মোট সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার আলোচিত মামলার প্রধান আসামি নুরুল ইসলাম নুরাকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে রাতের আঁধারে এক কৃষকের প্রায় এক বিঘা শসাক্ষেত গোড়া থেকে কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে জমিতে গিয়ে এ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন কৃষক মোবারক হোসেন।

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড জয় নারায়নপুর এলাকায় জমি জবরদখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকসহ তিনজন হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (আসন নং ১৯৬) ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে ৪৭ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের দুই নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি মদ, বিপুল পরিমাণ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া (জোনাকি মোড়) এলাকায় গভীর রাতে গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে দুর্বৃত্তরা কৃষক ও মুদী ব্যবসায়ী রফিকুল ইসলামের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি করে নিয়ে যায়।

গাজীপুরের শ্রীপুরে দিনে দুপুরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জয়নাল আবেদীনের প্রায় কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (আওয়ালের মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুরের শ্রীপুরে নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ভেতরে শ্রীপুর পৌরসভার ময়লার গাড়ির চাপায় এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ৮টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড (কলিম উদ্দিন চেয়ারম্যান) মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে বাসের সহকারী চালকের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবারো প্রকাশ্যে আইন অমান্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলায় ব্যস্ত ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে সংগঠনটির ব্যানারে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি নিয়ে।

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলা, মারধর, গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাব।

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি–টেংরা সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।

গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে ইটভাটায় ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি আবু তাহের ওরফে তারা ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে তাহেরকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।

বাংলাদেশ জামায়াতে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে উন্নয়নের নামে দীর্ঘদিন ধরে চলমান লুটপাট ও দুর্নীতি বন্ধ হবে বলে মন্তব্য করেছেন দলটির গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) সংসদীয় আসনের প্রার্থী ড. জাহাঙ্গীর আলম।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিএপির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন , স্বৈরাচার পালিয়েছে কিন্তু স্বৈরাচারের ধূসর আপনার আমার মাঝে লুকিয়ে আছে, তাই ভাববেন না আমরা খুব শক্তিশালী। মনে রাখবেন শক্তিশালী মহান আল্লাহ তা'আলা আর এই জনগণ।

দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেককে সভাপতি, দৈনিক নাগরিক ভাবনার শ্রীপুর প্রতিনিধি টিপু সুলতানকে সাধারণ সম্পাদক, দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক নুরুল আজিম বাবুল কে সহ-সভাপতিকরে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে ধর্ষণের ‘মিথ্যা’ মামলা হতে ছেলে আল-আমিনের অব্যাহতি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মা হালিমা খাতুন।

কারখানার শ্রমিক ও স্থানীয় সূত্রগুলো জানায়, ১০ দিনের সাধারণ ছুটি শেষে শনিবার কারখানা চালু হওয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে গিয়ে জানতে পারেন ছুটি বাড়ানো হয়েছে।

বহুতল ভবনের চতুর্থ তলায় দুই মাস ধরে থাকছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি মো. চয়ন ইসলাম। একই বাড়িতে আত্মগোপনে ছিলেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। তবু রেহাই মেলেনি তাদের। অপারেশেন ডেভিল হান্টে পুলিশের হাতে ধরা খেলেন এই দুই নেতা।

বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের শহিদুল্লার ছেলে সজিব, শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের মান্নান মোল্লার ছেলে আহমদ হোসেন মোল্লা, তেলিহাটি ইউনিয়ন টেংরা গ্রামের নুরুল ইসলামের ছেলে স্বপন শাজাহান, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল আল মামুন, বরমী ইউনিয়নের লাকচতল গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আবু ইউসুফ

যুবদল নেতা নজরুল-মশিউরের নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে ঢুকে পড়েন ৩০-৪০ জন যুবক। পরে কয়েক দফায় ভাঙচুর চালান তারা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খাবার না খেয়ে বাড়ি থেকে বের হন আলী। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। একপর্যায়ে বাড়ির পাশে বনের ভেতর আমগাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই ছিল। এরই জেরে বুধবার রাতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

উপজেলার বেড়াইদেরচালা গ্রামে ১৩ বছর বয়সী এক মেয়ের বিয়ে হয়। তখন স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আনসার সদস্যদের পাঠান।