মাঝরাতে কান্নার শব্দ, দরজা খুলতেই দেখেন স্ত্রীর ঝুলন্ত দেহ

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

মাঝরাতে কান্নার শব্দ, দরজা খুলতেই দেখেন স্ত্রীর ঝুলন্ত দেহ

গাজীপুরের শ্রীপুরে গলায় ফাঁস দিয়ে মোছা. শরিফা খাতুন নামে ২৮ বছর বয়সী এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বুধবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ওমর ফারুকের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

শরিফা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ওলামাকান্দি গ্রামের শহিদ মিয়ার মেয়ে ও একই গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী। তিনি কারখানার শ্রমিক ছিলেন।

জানা গেছে, পাঁচ-ছয় বছর আগে সফিকুলের সঙ্গে শরিফার বিয়ে হয়। কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই ছিল। এরই জেরে বুধবার রাতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ভাড়াটিয়ারা জানান, কারখানা থেকে কাজ শেষে রাতে বাড়িতে ফেরেন শরিফা। এরপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ মাঝরাতে কান্নার শব্দ শুনে দরজায় ধাক্কা দেন স্বামী। পরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার এসআই মাহবুব বলেন, পারিবারিক কলহের জেরে ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন