জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

জেলা প্রশাসক কুষ্টিয়ায় বদলি হয়ে আসার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ২০ থেকে ৩০ কোটি টাকা প্রদান করেছেন উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম জনসম্মুখে প্রকাশ করতে সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ওই দুর্নীতিবাজদের নাম প্রকাশ করে

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মুখে টেপ লাগানো ও অচেতন অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় এলাকাবাসী জোর করে ওই বিদ্যালয়ে ঢুকে তৃতীয় তলার একটি কক্ষে শিক্ষার্থীকে খুঁজে পায়। পরে জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানানো

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাতপাখিয়া ও বড়ইচারা গ্রামের মানুষ যৌথভাবে ওই কবরস্থান ব্যবহার করে আসছে। সম্প্রতি কবরস্থানের নিচু জায়গা ভরাট করে উন্নয়ন কাজ শুরু করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে আব্দুল আওয়াল (৪২) নামের এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে এই রায় ঘোষণা করেন কুষ্টিয়ার দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার। রায় প্রদানকালে চারজন আসামির মধ্যে আবু তাহের ব্যতীত অপর তিন আসামি উপস্থিত ছিলেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. মো

রুমী অভিযোগ করেন, নির্বাচন সুষ্ঠু হলে তিনি এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হতেন। কিন্তু প্রশাসনের কিছু ‘গাদ্দার’ এবং নিজ দলের কিছু নেতার কারণে তিনি প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তিনি দাবি করেন, নির্বাচনে তিনি ১ লাখ ৪০ হাজার ভোট পেয়েছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন। বুধবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যশোর-কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক সভায় নবনির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করানো হয়।

কুষ্টিয়া জেলায় ৪টি সংসদীয় আসনে জামানত হারিয়েছেন ১৭ জন। ভোটযুদ্ধে লড়েছেন একজন স্বতন্ত্র সহ ১৪টি রাজনৈতিক দলের ২৫ জন। এদের মধ্যে একমাত্র নারী প্রার্থী ছিলেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির। জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোটের দিক থেকে এগিয়ে রয়েছে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন। অপরদিকে, না ভোট সবচেয়ে বেশি পড়েছে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে। জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

কুষ্টিয়ায় শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সকাল ভোটাররা ভোট দিতে লাইনে দাঁড়ান। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দু’জন দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি ভোটকেন্দ্র-সংলগ্ন এলাকা থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের একটি দোকানের পেছন থেকে বস্তাভর্তি ককটেলগুলো উদ্ধার করে কুমারখালী থানার পুলিশ।

আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনি পোস্টার টাঙ্গানোয় কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সকল কর্মকর্তা এবং কর্মচারীদের ছুটি বাতিল করেছেন আওয়ামী চাল ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহ্। একই সাথে ভোটের দিন কাজ না করলে হাজিরা কাটার হুমকিও দিয়েছেন কুষ্টিয়ার খাজানগরের সুবর্ণা এগ্রো ফুড প্রোডাক্টস্লিমিটেডের এই মালিক।

আচরণবিধি ভঙ্গের অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ফেরত পেয়েই ভোট চেয়ে ভিডিও আপলোড করেছেন কুষ্টিয়া ৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এই ভিডিও আপলোড করেন তিনি।

সংবাদ সম্মেলনে আমির হামজা দাবি করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার অফিসিয়াল ফেসবুক পেজের বিরুদ্ধে নিয়মিত মিথ্যা অভিযোগ ও ফেক রিপোর্ট দিয়ে পেজটি অপসারণ করেছে। তিনি জানান, প্রায় সাড়ে ৬ লাখ ফলোয়ারসমৃদ্ধ তার ভেরিফাইড ফেসবুক পেজটি বৃহস্পতিবার দুপুরের পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

কুষ্টিয়া সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমীর হামজার ভেরিফাইড ফেসবুক পেজটি অপসারণ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে অপসারিত পেজটির ফলোয়ার ছিলেন ৬লাখ ৩৯ হাজার।

কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের এক মাদক ব্যবসায়ীকে জামায়াত কর্মী দাবি করে দুধ দিয়ে গোসল করিয়ে বিএনপির কর্মী বানানোর অভিযোগ উঠেছে বিএনপির মনোনীত প্রার্থী রেজা আহাম্মেদ (বাচ্চু মোল্লা)-এর বিরুদ্ধে।

এবার ছুটি নিয়ে কুষ্টিয়া সদর আসনের বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকারের সাথে নির্বাচনি প্রচার চালাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ।

শফিকুর রহমান বলেছেন, ‘মহান আল্লাহর ওপর ভরসা করে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে যাচ্ছি, যে বাংলাদেশে প্রত্যেক সক্ষম পুরুষ এবং নারীর হাতে আমরা মর্যাদার কাজ তুলে দেবো, ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক-যুবতীদের হাতে। তাদের এই যৌবনের শক্তি দিয়ে তারা যেন দেশকে দারুণভাবে গড়তে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে।’

এখানে কুষ্টিয়া জেলায় ৬০টার মতো রাইস মিল (অটো রাইস মিল) আছে, চালকল আছে। ট্রাকগুলো এখান থেকে চাল বোঝাই করে দেশের বিভিন্ন গন্তব্যে যায়। এখানে প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। চাঁদা বললে মানুষ একটু লজ্জা পায়, তাই বেসরকারি খাজনা বললাম।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির সিরাজুল ইসলাম, জাগপার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেলসহ কুষ্টিয়ার চারটি আসনে জামায়াত প্রার্থীরা। এসময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ

‘রাম আর বামেরা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে ” জানিয়ে কুষ্টিয়া সদর আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

কুষ্টিয়া সদর আসনের বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকারের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ’কে নির্বাচনি প্রচারে দেখা গেছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে বিএনপি প্রার্থীর ভেরিফাইড ফেসবুক পেজের একটি ভিডিওতে আব্দুল মঈদকে একটি নির্বাচনি প্রচারে দেখা যায়।

আগামী ২-১ দিনের মধ্যে চালের দাম কমবে বলে মন্তব্য করেছেনে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বুধবার বিকেলে, কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরন মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কুষ্টিয়া মডেল থানায়। গত কাল সোমবার রাত ১১টার দিকে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সাধারন ডায়েরিটি করেন তাঁর শ্যালক আবু বক্কর।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। কুষ্টিয়া সদর আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার বিকেলে শহরের একতারা মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে কুষ্টিয়া জেলার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর শহরের সাদ্দাম বাজার মোড় থেকে প্রতীকী কফিন সহ একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়ে সমাবেশ শেষে গায়েবানা জানাজা অনুষ্ঠ

কুষ্টিয়া নির্বাচন অফিস ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভবনটির নিচতলায় সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমে সংরক্ষিত কিছু নথিপত্র পুড়ে গেছে। শনিবার ভোরে থেকে সকাল ৯টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৫ ডিসেম্বর বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক শান্তকে সীমান্তে নয় ভারতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। গতকাল বুধবার বিকেলে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৪৭ বিজিবি কর্তৃক শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান

‘মুক্তিযুদ্ধ নিয়ে কল্পকাহিনীর ৯০ ভাগ মিথ্যা’ দাবি করে কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর ১৯৭১ সালের ভূমিকা এতদিন পর্যন্ত মিথ্যা রচনা।

আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানকে কুষ্টিয়ার আদালত চত্বরে হত্যাচেষ্টা মামলার আরো এক আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সাদ্দাম হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই মামলার ৩২ নম্বর আসামি। গ্রেপ্তার সাদ্দাম কুষ্টিয়ার মিরপুর থানার কাটদহচর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

কুষ্টিয়ায় পদ্মা নদীতে বালুবাহী ট্রলারে চাঁদা তুলতে গিয়ে আরেক ট্রলারের ধাক্কায় পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন জেলা শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক আবেদুর রহমান আন্নু (৫৬)।

কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ১নং সহ-সভাপতি রবিউল ইসলাম ও তার স্ত্রী বানু ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া।

চরমোনাই পীর বলেন, দুর্নীতি ও অবিচারের সংস্কৃতি এখন জাতীয় জীবনের অংশে পরিণত হয়েছে। এই দেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও কোনো সরকারই সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশে স্বাধীনতার ৫৩ বছর পরও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি।

কুষ্টিয়ায় জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমির হামজাকে মসজিদে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতাকে লাঞ্ছিত করেছে দলটির নেতাকর্মীরা। লাঞ্ছনার শিকার শাজাহান আলী হান্নান বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি ও মসজিদ কমিটির সভাপতি।

কুষ্টিয়া সদর উপজেলায় মুসা আলী (৫২) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোররাতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার শান্তিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুসা শান্তিডাঙ্গা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

শহীদ আবরার ফাহাদ আমাদের জাতীয় ঐক্যের প্রতীক, আমাদের প্রেরণার বাতিঘর। শহীদ আবরার ভাই, আমাদের যে রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তার উপর ভিত্তি করে আমাদের জুলাই বিপ্লব হয়েছে।

কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক অশান্তির জেরে অসুস্থ হয়ে পিতার মৃত্যুর পর পুত্রের আত্মহত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বাগুলাট ইউনিয়নে উদয় নাতুরিয়া গ্রামের এঘটনায় মৃতরা হলেন শম্ভু চরণ ও তার ছেলে বিজয় কুমার।

দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

কুষ্টিয়ার মিরপুরে রেললাইন থেকে ট্রেনে কাটা অজ্ঞাত (৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কাটদহ চর রেলগেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া হোমিও কলেজের পাশের (কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন) একটি গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার দবির উদ্দিনের ছেলে। আদর্শপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সবাই সংসদে যাওয়ার উত্তম পদ্ধতি পিআর। পিআর সিস্টেমে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয়। তাহলে সকল আদর্শের মানুষ সংসদে যেতে পারবে, সকল দাবি-দাওয়া সংসদে পেশ করতে পারবে, রাস্তায় হরতাল করতে হবে না

শনিবার রাত সাড়ে ৯টায় কুষ্টিয়া শহরের পৌর মার্কেট এলাকায় জব্দকৃত জাল পোড়ানোর আদেশ দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) মো. আব্দুর রকিব।

ফ্যাসিস্ট হাসিনার ভারতে পালানোর পর কুষ্টিয়া শহরের দেয়ালে-দেয়ালে আঁকা জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে। ব্যক্তি মালিকানার দেয়ালে থাকলেও সরকারি বাসভবনের দেয়ালে আঁকা জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলেছেন এক কর্মকর্তা। তিনি সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম।

কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের একটি বহুতল ভবনের পার্কিং জোনে একটি ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়ির সন্ধান মিলেছে। বিআরটিএ’র কাগজ অনুযায়ী গাড়িটির মালিক ঝিনাইদহ-৪ আসনের সাবেক আওয়ামী সংসদ সদস্য নিহত আনোয়ারুল আজীম আনার।