চাঁদপুরে বড় ভাইয়ের আঘাতে প্রবাসী নিহত

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরে বড় ভাইয়ের আঘাতে প্রবাসী নিহত

চাঁদপুরের হাজীগঞ্জে গাছ লাগানো নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের আঘাতে জহির হোসেন নামে এক প্রবাসী নিহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুবিদপুর আমিনুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জহির একই বাড়ির আব্দুল জলিলের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের স্ত্রী জান্নাত বেগম বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভাশুর বিল্লাল হোসেনের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। আজ দুপুরে জমিতে গাছ লাগাতে যান আমার স্বামী। এ সময় বাধা দেন ভাশুর ও তার স্ত্রী। একপর্যায়ে কথা-কাটাকাটির মাঝে তারা জহিরকে আঘাত করেন। এতে রক্তাক্ত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, এ ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...