সচিবালয় ও মাইলস্টোনের সামনের মিছিলকে ষড়যন্ত্র বললেন এ্যানি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

সচিবালয় ও মাইলস্টোনের সামনের মিছিলকে ষড়যন্ত্র বললেন এ্যানি

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে সচিবালয়ে ও মাইলস্টোনের সামনের মিছিলকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাইলস্টোন কলেজের নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

এ্যানি বলেন, গত ১৬ বছর যারা দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, খুনের সাথে জড়িত ছিল, তারা একটা অপরাজনীতি শুরু করেছে। তাদের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। উত্তরার দুর্ঘটনার পরদিন সচিবালয়ে ও মাইলস্টোনের সামনে মিছিল হয়েছে। সেখানে তাদের উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক স্লোগান ছিল।

এ সময় তিনি উত্তরার বিমান দুর্ঘটনার কারণ সরকারকে খতিয়ে দেখতে ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

তিনি বলেন, এ রকম জনবহুল জায়গায় বিমান প্রশিক্ষণের কোনো সুযোগ নেই। এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...