অসামাজিক কাজের অভিযোগ এনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাতিজা কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ কামালের ‘হাওর রিসোর্ট’ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকেলে লাঠিসোঁটা নিয়ে মূল গেট ভেঙে হাওর রিসোর্টের ভেতরে প্রবেশ করে এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মিঠামইন বাজার থেকে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে হাওর রিসোর্টের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে তারা।
এসময় এলাকাবাসী জানায়, হাওর রিসোর্ট কর্মকর্তারা এর ভেতরে তরুণ-তরুণীদের অসামাজিক কাজে উৎসাহ দিতো।
মিঠামইন থানার ওসি মো. শফিউল আলম বলেন, রিসোর্টে আগুন ও ভাঙচুরের ঘটনা শুনেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

