রেললাইনের পাশে পড়েছিল যুবকের লাশ

উপজেলা প্রতিনিধি, কোটচাঁদপুর (ঝিনাইদহ)

রেললাইনের পাশে পড়েছিল যুবকের লাশ

ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদপাড়া রেলগেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, রেললাইনের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...