পদ্মার চরের শীর্ষ সন্ত্রাসী সাঈদ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

পদ্মার চরের শীর্ষ সন্ত্রাসী সাঈদ গ্রেপ্তার

ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের শীর্ষ সন্ত্রাসী সাঈদ গ্রুপের প্রধান আবু সাঈদ মণ্ডল ওরফে সাঈদ।

রোববার ভোরে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাঈদ দৌলতপুরের মরিচা ইউনিয়নের বৈরাগীর চর দক্ষিণ ভাঙ্গাপাড়া এলাকার ভাদু মণ্ডলের ছেলে।

বিজ্ঞাপন

দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, রাজধানীর রমনা এলাকায় যৌথ অভিযান চালিয়ে সাঈদকে গ্রেপ্তার করে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ। পরে দুপুরে তাকে দৌলতপুর থানায় আনা হয়।

ওসি বলেন, গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজু হোসেন নামে এক তরুণকে হত্যা করা হয়। বালুরঘাট ও মাদক কারবার নিয়ন্ত্রণ নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ হত্যা মামলার প্রধান আসামি তিনি। এছাড়া তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মোট ৯টি মামলা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...