সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসায় ভাঙচুর-আগুন

কিশোরগঞ্জ প্রতিনিধি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসায় ভাঙচুর-আগুন

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় হচ্ছে। এছাড়াও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাসায় রাতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় অবস্থিত এ বাসায় প্রথমে ভাঙচুর পরে আগুন দেওয়া হয়।

বিজ্ঞাপন

জেলা আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। লালকালি দিয়ে বড় করে লিখে দেওয়ার পর ছাত্র-জনতা ঘোষণা করে আজ থেকে এটি পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করা হবে।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা রাত ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দেয় ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ফ্যাসিবাদ হাসিনা দেশব্যাপী ফ্যাসিবাদ চিহ্ন রেখে গেছে আমরা তা নিশ্চিহ্ন করতে আজ এখানে এসেছি। বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ না ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...