জামালগঞ্জে ৭০ যাত্রী নিয়ে নৌকা ডুবি, নিহত ৪

উপজেলা প্রতিনিধি, জামালগঞ্জ (সুনামগঞ্জ)

জামালগঞ্জে ৭০ যাত্রী নিয়ে নৌকা ডুবি, নিহত ৪

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বৌলাই নদীতে ৭০ জন যাত্রী নিয়ে নৌকা ডুবিতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শনিবার রাত ৯টার দিকে বেহেলী ইউনিয়নের হারারকান্দীর মোড়ে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, মধ্যনগর বাজার থেকে সদাই করে বাড়িতে ফেরার পথে বৌলাই নদীর হারারকান্দী মোড়ে প্রায় ৭০ জন যাত্রী ও মালামালসহ নৌকাটি ডুবে যায়। এতে ৪ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- বেহেলী ইউনিয়ন নয়াপাড়া গ্রামের তাপস চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৫০), মোহনগঞ্জ থানার হাতনি গ্রামের কল্পনা সরকার, কল্পনা সরকারের দেবরের মেয়ে (৪), কলমাকান্দা থানার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গা সরকার (৬)। এছাড়াও নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের ছেলে নিরব সরকারকে গুরতর আহত অবস্থায় জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়।

নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন বেহেলী ইউপি সদস্য দেবাশীষ সরকার। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছি। ঘটনাস্থলে পৌঁছে বিবরণ জানানো যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...