সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়েই শুরু করেছিলেন কোচদের লেভেল থ্রি কোর্স। ৯০ দিনের ওই কোর্স শেষে সনদপত্র তুলে দিয়েছেন বর্তমান সভাপতি তামিম ইকবাল। আজ বিকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই সনদ তুলে দেন তিনি।
দেশ-বিদেশ মিলিয়ে মোট ৩০ জন কোচ এ কোর্সে অংশ নেন। কোর্সে অংশ নিয়ে প্রথম হয়েছেন বিসিবির সাবেক পরিচালক আব্দুর রাজ্জাক। এছাড়া হান্নান সরকার, তালহা জুবায়ের, নাজমুল হোসেন, রাজিন সালেহদের মতো দেশবরেণ্য কোচরাও অংশ নিয়েছিলেন এ কোর্সে।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

