দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানাল জাতিসংঘ

আমার দেশ অনলাইন

দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানাল জাতিসংঘ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তার মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

গুতেরেস সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং যুদ্ধবিরতির শর্তগুলো কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এর মাধ্যমে অঞ্চলটিতে একটি টেকসই ও সামগ্রিক শান্তির পথ তৈরি হতে পারে।

মহাসচিব আরও বলেন, “বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং মানবিক দুর্ভোগ লাঘবের জন্য অবিলম্বে সংঘাত বন্ধ করা জরুরি।”

এদিকে দুজারিক নিশ্চিত করেছেন, জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত দূত জ্যাঁ আরনো বর্তমানে অঞ্চলে অবস্থান করছেন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সহায়তা করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন