উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল

বরিশালের বাবুগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদকারীদের বিরুদ্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযানে নতুন করে ৩ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সংগঠন সূত্রে জানা যায়, কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অপু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিন্টু বলেন, এটি জাতীয়তাবাদী আদর্শের পরিপন্থী। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এটি কোনো দান বা অনুদান নয়; বরং সন্তান ও ভাই হিসেবে ভালোবাসার নিদর্শনস্বরূপ সামান্য উপহার। তিনি উপহারটিকে সেইভাবেই গ্রহণ করার আহ্বান জানান।

বরিশালের বাবুগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছর বয়সী কিশোরী রাইসা আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ১৭ মার্চ নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা ও আড়িয়াল খা নদীর মোহনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসেই আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাজিল করেছেন। তাই একজন মুসলমান কুরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধানকে চূড়ান্ত হিসেবে মেনে নিতে পারে না।

ঘটনাটি রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ বিষয়ে জানতে চাইলে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, “ঘটনাটি দলের জন্য অত্যন্ত লজ্জাজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা–বরিশাল মহাসড়কের রাকুদিয়া নতুনহাট কদমতলা এলাকায় সোমবার (২ মার্চ) বিকাল ৩:৩০ মিনিটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত এবং গাড়ির চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের শিলন্দিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে প্রাণ হারিয়েছে তিনটি গরুসহ অন্তত ২১টি ছাগল। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোট ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিনা রহমানকে দেখতে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট জয়নুল আবেদীন।

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল মহানগরীর চকবাজার এলাকার বিভিন্ন মসলার দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মসজিদ, মাদরাসা ও এতিমখানার ইফতার আয়োজনের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ । ১৮ ফেব্রুয়ারি বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। এই আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু-সহ চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সংসদ নির্বাচনে দীর্ঘ দুই যুগের রাজনৈতিক অপেক্ষার অবসান ঘটিয়ে বরিশাল–৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসন পুনরুদ্ধার করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি)।

বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনকে ঘিরে নির্বাচনি উত্তাপ এখন তুঙ্গে। জেলার গুরুত্বপূর্ণ দুই উপজেলা বাবুগঞ্জ ও মুলাদী নিয়ে গঠিত এ আসনটি বরাবরই বড় রাজনৈতিক দলগুলোর কাছে বিশেষ গুরুত্ব বহন করে আসছে। ভৌগোলিক ও যোগাযোগগত দিক থেকেও বাবুগঞ্জ বরিশালের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা।

গণসংযোগকালে মাধবপাশা ইউনিয়নের দারোগার হাট, দেহেরগতি ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড এবং রহমতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

বরিশালের বাবুগঞ্জে পরকীয়ায় বাধা দেয়ায় স্বামীকে পিটিয়ে মুখে বিষ ঢেলে হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলা মাধবপাশা ইউনিয়নের লাফাদি গ্রামের মাহাবুব আলমের বাড়িতে।

বিদ্যালয়টি নিচু জমিতে অবস্থিত হওয়ায় বছরের ছয় মাসই পানি জমে থাকে। ফলে কোমলমতি শিক্ষার্থীরা জলাবদ্ধ অবস্থায় ক্লাস করতে বাধ্য হচ্ছে। এতে পাঠদানের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছে শিশুরা।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস— আইসিইউতে ভর্তি হয়ে চিকিৎসা নিলেও আর সুস্থ হয়ে ওঠেননি তিনি। প্রবাসের মাটিতে জীবনযুদ্ধে হেরে যান বিল্লাল।৪ সেপ্টেম্বর ২০২৫ সৌদি আরবের দাম্মাম মেডিকেল কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভুতেরদিয়া গ্রামের মন্টু ফকিরের ছেলে বিল্লাল হোসেন।

ব্রিজটির কাজ শেষ হলেও গাইড ওয়ালে ফাটল ও গাইড ওয়াল ভেঙে পড়ে যায়। ফাটলের স্থানে বালু, সিমেন্ট দিয়ে মেরামত করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা দফায় দফায় প্রতিবাদ জানিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গাইড ওয়াল ভেঙে ফেলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করেন। এদিকে বক্স

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

নতুন গঠিত কমিটিতে উপজেলা বিএনপি নেতা আব্দুল করিম হাওলাদারকে আহ্বায়ক এবং বিএনপি নেতা মো. রাজন শিকদারকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। ৭১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ২৫ আগস্ট সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

স্বৈরাচার হাসিনা খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। খালেদা জিয়া কারো সাথে আপস করেননি। ষড়যন্ত্র চলছে নির্বাচন পেছানোর, কিন্তু বিএনপি তা মেনে নেবে না। ধানের শীষকে বিজয়ী করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

দীর্ঘদিন ধরে শ্রমিক-কর্মচারীদের পদচারণা না থাকা ও ফেরিটি চলাচল না করায় পুরো এলাকা আগাছায় ছেয়ে গেছে। এ অবস্থায় খোলা আকাশের নিচে পড়ে থাকা কোটি টাকার এ নৌযান নষ্ট হয়ে যাচ্ছে। সূত্রে জানা যায়, বর্তমানে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর মিরগঞ্জ পয়েন্টে একটি ফেরি ও পন্টুন অকেজো অবস্থায় পড়ে আছে।

জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামিনী পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে শনিবার বিএনপির এক সম্মেলনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপেক্ষে ৫ জন। গুরুতর আহত ২ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বলেছেন, বরিশালের এত কাছাকাছি হয়েও বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা আজও উন্নয়নের দিক থেকে অবহেলিত।

দীর্ঘ ২৫ বছরেও সংস্কার হয়নি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ব্রিজ থেকে মুশুরিয়া মাদরাসা পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সড়ক। ইট সলিং এ রাস্তাটি ভেঙে এখন গর্ত আর খানাখন্দে যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে।

বরিশাল বাবুগঞ্জের মেলায় প্রকাশ্যে জুয়া ও অশ্লীল নগ্ন নৃত্য চলার অভিযোগে মেলা বন্ধের দাবিতে স্থানীয় মুসল্লি স্থানীয়রা কেদারপুর খেয়া ঘাট এলাকায় মানববন্ধন করেছে।

বিভেদ না রেখে দলকে এগিয়ে নিতে হবে। আর এজন্য আমাদের কাজ করতে হবে। আমরা যেন আগামী নির্বাচনে দেশকে একটি গ্রহণযোগ্য সরকার উপহার দিতে পারি।

সবার অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বিথি। খবর পেয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ

ইউনিয়ন পরিষদের পেছনে পুকুরপাড়ে একটি বাজারের ব্যাগ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ব্যাগ থেকে পাঁচটি পাইপগান উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি তখনই মীমাংসা হয়েছিল। এ নিয়ে মনে ক্ষোভ জমিয়ে রাখেন সুজন। গত ৩১ জানুয়ারি রাহুতকাঠি খেয়াঘাট থেকে ওপার যাওয়ার কথা বলে মাহবুবের ট্রলারে ওঠেন সুজন ও তার মামাতো ভাই রিয়াদসহ সাত-আটজন। নদীর মাঝে গেলে মাহবুবকে হত্যা করেন তারা। পরে লাশটি পাথরের সঙ্গে বেঁধে নদীতে ফেলে দেন।