District Correspondent, Bander bans

বান্দরবান বান্দরবান পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে রিদম রয়েল ক্লাবকে ৩ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সুপার স্টার স্পোটিং ক্লাব সুয়ালক। শনিবার বিকেলে বান্দরবান স্টেডিয়ামে অনুষ্ঠিত টানটান উত্তেজনার এই ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রিদম রয়েল ক্লা

বান্দরবান জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘বান্দরবান পার্বত্য জেলা পরিষদ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬’। আজ শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

বান্দরবান জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সিনিয়র আইনজীবী মুহাম্মদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক পদে আবু জাফর জয়লাভ করেছেন।

সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়েছে পার্বত্য জেলা বান্দরবানেও। তেলের তীব্র সংকটে যখন পর্যটন শহরটির পরিবহনব্যবস্থা স্থবির হওয়ার উপক্রম, তখন সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

বান্দরবানে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) সদস্য প্রেনপং ম্রোকে (২৫) অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে লামা উপজেলার সরই ইউনিয়নের মেরেন্তা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

ভোট দিয়ে এমপি বানাব আমরা, আর পদের বেলায় বাঙালিরা ব্রাত্য— এমন বৈষম্য বজায় থাকলে সম্প্রীতি বজায় থাকা অসম্ভব বলে হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী জেএসএসের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সাবমেশিনগান, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সূত্র।

দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা আর পারিবারিক সম্পর্কের এক মেলবন্ধন দেখা গেল বিএনপির গুলশান কার্যালয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উত্তরাধিকার তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলেন বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে নির্বাচনী লড়াইয়ে বড় জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে লড়াই করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে এই লড়াইয়ে অংশ নেওয়া দুই প্রার্থীর জন্য রয়েছে এক অদ্ভুত বাস্তবতা। তারা দুজনেই এই আসনের ভোটার নন। ফলে ব্যালট পেপারে নিজেদের প্রতীক থাকলেও, সেই প্রতীকে নিজের ভোটটি দেওয়ার সুযোগ পাচ্ছেন না তারা।

পাহাড়ের বাঁকে বাঁকে শুধু একটিই গুঞ্জন পরিবর্তনের হাওয়া। দীর্ঘ প্রতীক্ষার পর বান্দরবান ৩০০ নং আসনে আবারো জয়ের স্বাদ নিতে যাচ্ছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী এবং রাজপরিবারের গর্বিত সদস্য সাচিং প্রু জেরী। নির্বাচনি প্রচারের শুরু থেকেই যেখানেই তিনি পা রেখেছেন, সেখানেই উপচে পড়া ভিড় আর সাধারণ মানুষের অকৃত্র

নির্বাচনি প্রচারণার শুরুতে জামায়াতে ইসলামীর একটি সুসংগঠিত অবস্থান থাকলেও জোটের পক্ষ থেকে হঠাৎ এনসিপি প্রার্থী ঘোষণা করা হলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছিল।

প্রতীক বরাদ্দের পর বান্দরবান-৩০০ আসনে নির্বাচনি প্রচার শুরু করেছেন বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরি। বৃহস্পতিবার সকালে জেলার থানচি উপজেলা থেকে তিনি প্রচার কাজের সূচনা করেন।

স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘যদি আমরা আবারও গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচন করতে হবে।

বান্দরবানের রুমা উপজেলায় তীব্র শীতে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, দীর্ঘদিন গণতন্ত্র অনুপস্থিতির পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে আমরা এগোচ্ছি। এই নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের খোয়ানো ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ এস

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে আবদুস ছালাম (৩৫) নামে এক টিউবওয়েল মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল কালাম আজাদের ব্যাংকে অর্থ জমা থাকলেও জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহর বসতভিটা ছাড়া উল্লেখযোগ্য স্থাবর সম্পদ নেই।

মুহূর্তে আগুনের লেলিহান শিখা নিচতলায় ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে সেখানে বাধা দেন উত্তেজিত জনতা। পরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০নং আসনে জেলা বিএনপি আহবায়ক ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

বিশ্ব পর্যটন দিবসে বান্দরবান জেলা প্রশাসনের একটি পরিচ্ছন্নতা অভিযান উদ্যোগ সমালোচিত হয়েছে। অভিযানের আগে নিজেরাই ময়লা ফেলে তা পরিষ্কার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

হামলার নেতৃত্বদানকারী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশকে উচ্চ আদালত জামিন দিয়ে পূর্ণবাসনের ব্যবস্থা করেছে বলে অভিযোগ করেন তারা। তারা আরো বলেন, ফ্যাসিবাদি কাঠমো এখনো রয়ে গেছে। বিচার বিভাগ ও প্রশাসনের ভিতরে এখনো ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের দোসর। তারা এসি রুমে বসে বিপ্লবীদের হত্যা, হামলা

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাসহ মোট চারটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ। বুধবার সকালে বান্দরবান জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

মিয়ানমারের ওপারের তুমব্রুর নারিকেল বাগিচা এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির দু’টি ক্যাম্প রয়েছে। স্থানীয়দের ধারণা, সেখানে রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপ আরসার উপস্থিতি টের পেয়ে আরাকান আর্মি গুলি ছুড়ে। এ সময় আরসাও পালটা গুলি চালায়। এদিকে ওপারের ঘটনায় বাংলাদেশের এপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি

"আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ" প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় জেলা বিএনপি আহ্বায়ক সাচিং প্রু জেরী বলেন, বাংলাদেশের আপামর জনগণ গণতন্ত্রচর্চা ও ভোটাধিকারে বিশ্বাসী। ফ্যাসিবাদ নির্মূল পরবর্তী দেশের মানুষ একটি সরকার চায়। তাই আগামীর অন্তিম স্বপ্নকে সামনে রেখে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির চলমান

এ সময় বক্তারা বলেন, বান্দরবান একটি শান্তি ও সম্প্রীতির জেলা। এখানে কেন প্রতিবার বিভিন্ন জেলায় নানা অপরাধে জড়িত শাস্তিপ্রাপ্ত ব্যক্তিদের শাস্তিযোগ্য বদলি হিসাবে বান্দরবানে পাঠানো হবে।

মায়ানমারে বর্তমানে সক্রিয় বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গ্রুপ কিছুদিন ধরে সক্রিয় হয়েছে। তাদের মধ্যে দুটি গ্রুপ শনিবার দুপুরের দিকে রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) যৌথ হামলা চালায় আরাকান আর্মির ঘাঁটিতে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষের কারণে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি তঞ্চঙ্গ্যা পরিবার বাংলাদেশে পালিয়ে আসে। তারা ঘুমধুমের বাইশফাঁড়ি তঞ্চঙ্গ্যাপাড়ায় আশ্রয় নেয়।

সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, মর্যাদাসম্পন্ন ও উন্নত পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার সম্ভাবনার কথাও তিনি ব্যক্ত করেন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন নিয়ে ড. ইউনূস সরকারের মনোভাব ইতিবাচক। আমরা সামগ্রিক স্বার্থে পার্বত্য অঞ্চলে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে এগোতে চাই। হয়ত স্বল্প সময়ে সমাধান করতে পারবো না, তবে আপনাদের সহযোগিতা পেলে অনেক দূর এগিয়ে নিতে পারবো।

জাতীয় নাগরিক পাটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর বর্তমানে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি চালু করা হচ্ছে। আমরা বলেছিলাম বাংলাদেশকে একটি সম্প্রীতি ও সংহতির দেশ গড়ে তুলবো। কিন্তু আমরা আজ দেখছি অগণতান্ত্রিকভাবে একটি রাজনৈতিক দল বাধা প্রদানের চেষ্টা করছে।

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর। মাদক, চোরাচালান দমনে স্থানীয় বাসিন্দাদের সহায়তা চান তারা

মসজিদের মাধ্যমে নৈতিকতা, মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে পারবো। যত বেশি মসজিদ হবে, মানুষ তত বেশি নামাজি হবে।

বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি এলাকায় কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) আস্তায় সেনাঅভিযানে নিহত দুই সদস্যের পরিচয় পাওয়া গেছে। রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, কেএনএ'র নিহত কমান্ডারের নাম সাংমিন বম (২৭)। অপরজন সৈনিক লাল হিম সাং বম (২৫)।

বান্দরবানে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক) ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা লাগোয়া মিয়ানমার অভ্যন্তরে আবারো মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আরাফাতুল ইসলাম প্রকাশ বাদল (১৭) নামে এক বাংলাদেশি যুবকের বাম পায়ের নিচের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বান্দরবানে ৬৯ পদাতিক ব্রিগেডের অধীন ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় দীর্ঘ ১ বছর পর থানচি উপজেলা সীমান্তের থানচি রেমাক্রী প্রাংসা ইউনিয়নের থান্দুইপারা (বম পাড়া) এক পরিবারের আরো সাত সদস্য নিজ বাড়িতে ফিরেছেন।

শামীম রেজার উপর হামলার ঘটনায় যৌথ বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী শাখা। সোমবার বিকালে ইউনিয়ন জামায়াত আমীর মো. ছলিম উল্লাহ ও সেক্রেটারি মো. আহসান হাবিব স্বাক্ষরিত বিবৃতিতে ঘটনার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদসহ সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে আবারো আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে জুবাইর নামে এক যুবকের পা বিছিন্ন হয়েছে।

পার্বত্য উপদেষ্টা বলেন, বাইরে থেকে অনেকে অনেক কিছু বলে তাই পাহাড়ের শান্তির পরিবেশ দেখাতে বিভিন্ন দেশের অ্যাম্বসেডরদের আমন্ত্রণ দেওয়া হয়। তারা ঘুরে আনন্দিত হয়েছেন। তিনি আরো বলেন, পাহাড়ে বসবাসরত কেউ ক্ষুদ্র নয়, সবাই মানুষ।

মারমাদের প্রাণের উৎসব মাহা সাংগ্রাইং পোয়ে। এই উৎসবের প্রধান আকর্ষণ জলকেলি বা মৈত্রী পানি বর্ষণ। পুরনো বছরের শুদ্ধ জলের মাধ্যমে দুঃখ গ্লানি মুছে ফেলে নতুন বছরটিকে গ্রহণ করার নামই জলকেলি উৎসব।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়া ছড়ি এলাকার ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারে শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে আবারো মাইন বিস্ফোরণে আবদুস সালাম নামে এক স্থানীয় বিএনপি নেতার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার দুপুর ১টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৪ নম্বর পিলারের ওয়ান-এস পিলারের কাছে চেরারমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বান্দরবান সদর জোনের মাল্টিপারপাস শেডে প্রধান অতিথি হিসেবে এসব ঈদসামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। আহতের নাম মো. শহিদ উল্লাহ বাবু (২২)। তিনি দোছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাহিরমাঠ গ্রামের বাদশা মিয়ার ছেলে।

লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ছুটি শেষে স্কুল থেকে বের হচ্ছিল মথি। এ সময় পেছন থেকে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এতে ক্ষুব্ধ হয়ে বাসে আগুন দেন বিক্ষুব্ধরা।