পরীক্ষাকেন্দ্র থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

পরীক্ষাকেন্দ্র থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. আফজাল (৩৩) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় আখাউড়া-আগরতলা সড়কের লামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কাম কম্পিউটার অপারেটর) হিসেবে দায়িত্বরত ছিলেন। নিহত ওই স্কুল শিক্ষক উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের কাশেম মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান , আফজাল উপজেলার মোগড়া হাইস্কুলের এসএসসি পরীক্ষার হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লামারবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটির তদন্ত করে ঘাতক ইজিবাইক ও এর চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...