ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপভ্যানের ধাক্কায় দাউদ হোসেন নামে ৬৮ বছর বয়সী এক শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত দাউদ কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার এলাঙ্গি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, বিকেলে কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। তালেশ্বার ইটভাটার সামনে পৌঁছালে পিকআপভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

