কোটচাঁদপুরে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কোটচাঁদপুর (ঝিনাইদহ)

কোটচাঁদপুরে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইউনিয়ন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। পরে কালিগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের সেই থানায় সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন উপজেলার দোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মালেক (৫৫) ও সেক্রেটারি বাবুল আহম্মেদ (৪৮)। এদের দুজনের বাড়ি উপজেলার দয়ারামপুর গ্রামে।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, গোপন সূত্রে খবর পেয়ে থানার একটি টিম রোববার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে আব্দুল মালেককে দয়ারামপুর বাজার ও বাবুল আহম্মেদকে গ্রাম লক্ষ্মীপুর বাজার থেকে আটক করা হয়। পরে তাদের কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...