Sports Desk

বুন্দেসলিগার ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করলেন মারি লুইস এইতা। ইউনিয়ন বার্লিনের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ইউরোপের শীর্ষ লিগের ইতিহাসে প্রথম নারী কোচ হিসেবে পুরুষ দলের ডাগআউট সামলাবেন তিনি।

একদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ইতিহাস গড়েছে আল নাসর, অন্যদিকে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি জয়ের দুয়ারে গিয়েও আটকে গেছে ড্রয়ে—দুই মহাতারকার দিনে দুই ভিন্ন গল্প ফুটে উঠল ফুটবল দুনিয়ায়।

একদিকে বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে মাঠে ফিরে দলের জয়ে অবদান—সব মিলিয়ে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ঘিরে এখন তুমুল আলোচনা ফুটবল দুনিয়ায়। তবে আশার আলো দেখতে পাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা।

নতুন ঘরের মাঠে জয়ের খোঁজ এখনো অধরাই রয়ে গেল ইন্টার মিয়ামির জন্য। নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-২ গোলের ড্র করে টানা দ্বিতীয় ম্যাচেও সমতায় থামতে হলো মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়নদের।

বুন্দেসলিগায় এবার যেন গোলের নতুন সংজ্ঞা লিখছে বায়ার্ন মিউনিখ। রেলিগেশন শঙ্কায় থাকা সেন্ট পাউলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শুধু বড় জয়ই পায়নি, গড়েছে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ডও।

টিভিতে আজকের যত খেলা

হারের খোলসে যেন আটকে পড়েছিল লিভারপুল। অবশেষে সেই খোলস ভেঙে ফেললো দ্য রেড শিবির। এ নিয়ে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে লিভারপুল। নিজেদের ঘরের মাঠ অ্যান্ডফিল্ডে অতিথি ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়েছে কোচ আর্নে স্লটের দল।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হারের তেতো স্বাদ হজম করেছে বার্সেলোনা। সেই হারের ক্ষতটা বেশ ভালোভাবেই শুকিয়ে নিয়েছে কাতালানরা। লা লিগার ম্যাচ দিয়ে দাপটের সঙ্গে ফের জয়ের ধারায় ফিরেছে কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা।

ক্রিকেটে বল টেম্পারিংটা অপরাধ। শহীদ আফ্রিদি থেকে শুরু করে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো মহাতারকারা এই অপরাধে শাস্তি পেয়েছেন।

পেশোয়ার জালমির জার্সিতে দুরন্ত ফর্মে রয়েছেন বাবর আজম। গতকাল শনিবার লাহোর কালান্দার্সের বিপক্ষে বড় এক মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। করাচিতে বাবর মনে রাখার মতো এক ইনিংস উপহার দিয়েছেন। করাচি কিংসের বিপক্ষে আগের ম্যাচে অপরাজিত ছিলেন ৮৭ রানের দুর্বার এক ইনিংস।

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মানেই বাড়তি উন্মাদনা। হোক সেটা সিনিয়র বা বয়সভিত্তিক দলের ম্যাচ। আজ শনিবার লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপেও মিলল তার প্রমাণ। মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনার যুবাদের ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিলের যুবারা হয়েছেন সংবাদের শিরোনাম।

শুক্রবার রাতে লা লিগার ম্যাচে জিরোনার মতো দল রুখে দিয়েছে রিয়ালকে। দলটি হোঁচট খেয়েছে ১-১ গোলে। তা আবার নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। তার আগে স্প্যানিশ লিগে মায়োর্কা ও চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ২-১ ব্যবধানে হার মেনেছে কোচ আলভারো আরবেলোয়ার ক্লাবটি।

শিরোপা জয়ের লড়াইয়ে বড় এক হোঁচট খেয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ঘরের মাঠেই গানাররা ২-১ গোলে হার মেনেছে। লন্ডনের জায়ান্ট ক্লাবটি পুরো তিন পয়েন্ট খুইয়েছে আবার তালিকার ১৩ নম্বরে পড়ে থাকা পুঁচকে বোর্নমাউথের কাছে। এ হারে ৩২ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৭০ পয়েন্ট।

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের জন্য ১৭০ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে সংস্থাটি, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ।

টিভিতে আজকের যত খেলা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকের স্মৃতিটা মোটেই দারুণ কিছু ছিল না। নাহিদ রানা ভুলে যেতে চাইবেন নিশ্চিত। পেশোয়ার জালমির জার্সি গায়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে ৩ ওভারে খরচ করেছিলেন ৩০ রান। বৃহস্পতিবার করাচি কিংসের বিপক্ষে কিন্তু উল্টোটা করে দেখালেন।

বাংলাদেশ সফরে আসছেন না ক্রিস্টিয়ান ক্লার্ক। সীমিত ওভারের সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের এ অলরাউন্ডার। তার বদলে কিউইদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার বেন লিস্টার।

ডট বল দেওয়ার ক্ষেত্রে মোস্তাফিজুর রহমানের জুড়ি মেলা ভার। এবার ডট বল দেওয়ার তালিকায় সেরা পাঁচে উঠে এলেন কাটার মাস্টার। টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার ডট বলের মাইলফলক স্পর্শ করে ইতিহাসের সেরা পাঁচ বোলারের তালিকায় উঠে এসেছেন এই বাঁহাতি পেসার।

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর দীর্ঘ সময় ইউরোপের কোনো দলের মুখোমুখি হয়নি লিওনেল মেসিদের আর্জেন্টিনা। এমনকি স্পেনের বিপক্ষে ফিনালিসিমা বাতিল হওয়ায় শঙ্কা তৈরি হয়েছিল—চার বছর পেরিয়েও ইউরোপীয় প্রতিপক্ষ ছাড়া বিশ্বকাপে খেলতে নামতে পারে দলটি।

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস পড়েছে মহাবিপাকে। ঋণে জর্জরিত হয়ে পড়েছে ক্লাবটি। আর ক্লাবটিকে ঋণের ফাঁদে ফেলেছে দলটিরই প্রাণভোমরা নেইমার জুনিয়র নিজেই। অবাক হওয়ার মতো খবরই বটে! যে ক্লাবটির জার্সি গায়ে জড়িয়ে মাঠে লড়ছেন ব্রাজিলিয়ান ফুটবল মহাতারকা।

টিভির পর্দায় আজকের যত খেলা

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে একতরফা পারফরম্যান্সে লিভারপুলকে হারিয়েছে পিএসজি। স্কোরলাইন ২-০ হলেও ম্যাচজুড়ে আধিপত্য ছিল পুরোপুরি ফরাসি ক্লাবটির। আর্নে স্লটের দল কার্যত নিজেদের খুঁজেই পায়নি প্যারিসে।

অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ঘরের মাঠে বড় ধাক্কা খেল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল দিয়েগো সিমিওনের দল।

টিভিতে আজকের যত খেলা

সিডনি: সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার রুটিন ব্রিড টেস্টের সময় মাতাল অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় পুলিশের নজরে পড়েছেন। পরীক্ষায় তার রক্তে অ্যালকোহলের মাত্রা ০.১০৪ পাওয়া গেছে, যা নিউ সাউথ ওয়েলসের আইনি সীমার দ্বিগুণের বেশি। এই ঘটনায় তাকে আগামী ৭ মে আদালতে হাজিরা দিতে হবে।

বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের পর আন্তর্জাতিক অঙ্গন থেকেও মিলতে শুরু করেছে প্রতিক্রিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন নেতৃত্ব আসার পর তাকে স্বাগত জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড

মিসরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সমর্থকদের আচরণে বিতর্কে জড়িয়েছে স্পেন। ম্যাচ চলাকালে মুসলিমবিদ্বেষী স্লোগান দেওয়ার ঘটনায় এবার শাস্তিমূলক ব্যবস্থার পথে হাঁটছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

গুরুত্বপূর্ণ এক ম্যাচ। লড়াইটা আবার চ্যাম্পিয়নস লিগে; কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের। বার্সেলোনা নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে আতিথ্য দিতে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। দুদলের হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত ১টায়।

শেষ সময়ের নাটকীয়তায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মূল্যবান জয় তুলে নিয়েছে আর্সেনাল। কাই হাভার্টজের ম্যাজিকে প্রতিপক্ষ স্পোর্টিং সিপির মাঠে ১-০ গোলের জয় পেয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।

দীর্ঘ ১৪ বছর পর বায়ার্ন মিউনিখ অবশেষে জয় পেল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে জার্মান জায়ান্টরা।

ব্রাজিলের বিশ্বকাপ দল চূড়ান্ত করে ফেলেছেন কার্লো আনচেলত্তি—কিছু দিন হলো এমন খবর শোনা যাচ্ছে। দলটা হয়েছে নাকি নেইমার জুনিয়রকে ছাড়াই। এমন উড়ো খবরই ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে। তবু হাল ছাড়েননি এ ব্রাজিলিয়ান সুপারস্টার। বৈশ্বিক আসরে খেলার স্বপ্ন যাচ্ছেন।

টিভির পর্দায় আজকের যত খেলা

নির্বাচনে অনিয়মের অভিযোগে ভেঙে দেওয়া হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। বিসিবি পরিচালনার জন্য এডহক কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যের এই এডহক কমিটির প্রধান করা হয়েছে তামিম ইকবালকে।

ইউরোপীয় ফুটবলের ২০২৫-২৬ মৌসুম শেষের পথে। সময় যত গড়াচ্ছে, ততই জমে উঠছে শিরোপা লড়াই। কেউ প্রায় ট্রফির সুবাস পেয়ে গেছে, কেউ অপেক্ষায় আছে শেষ মুহূর্তের টানটান উত্তেজনার। ইংল্যান্ড থেকে জার্মানি, স্পেন থেকে ইতালি ও ফ্রান্স—শীর্ষ পাঁচ লিগে শিরোপা জয়ের সমীকরণ এখন ভিন্ন ভিন্ন রূপ নিয়েছে।

ইউরোপীয় ক্লাব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ইউরোপিয়ান গোল্ডেন বুট’ জয়ের লড়াইয়ে এবার যেন আগেভাগেই সব হিসাব-নিকাশ চুকে গেছে। মৌসুম শেষ হতে এখনো কিছু ম্যাচ বাকি থাকলেও বর্তমান পরিস্থিতি বলছে, নাটকীয় কিছু না ঘটলে ট্রফিটি উঠতে যাচ্ছে বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের হাতেই

মার্চ মাসের সেরা ক্রিকেটারদের মনোনয়ন তালিকা দিয়েছে আইসিসি। সেরা ক্রিকেটারের দৌড়ে মনোনয়ন পেয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, সাঞ্জু স্যামসন ও দক্ষিণ আফ্রিকার কনর এস্তেহেইজেন।

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি, কিন্তু অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি ইরানের। এক শর্তেই বিশ্বকাপে খেলতা রাজি তারা। নিরাপত্তা উদ্বেগকে সামনে রেখে নিজেদের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোয় নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছে দেশটি।

আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনাল ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার শিরোপা হারানো দল সেনেগালের বিরুদ্ধে উঠেছে আরও গুরুতর অভিযোগ—ডোপিং টেস্ট এড়িয়ে যাওয়ার।

জাতিসংঘ ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নেতৃত্বে আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলাকে টেকসই ও উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে যুক্ত করার কাজ জোরদার হয়েছে।

টিভির পর্দায় আজকের যত খেলা

পরপর দুটি শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করল আর্সেনাল। সেটা আন্তর্জাতিক বিরতির আগে এবং পরে। প্রথমে গানার শিবির কারাবাও কাপ ফাইনালে হার মানে ম্যানসিটির কাছে। এবার তারা ছিটকে গেছে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে। সুপার সাব শিয়া চার্লসের গোলে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট কেটেছে সাউদাম্পটন।

নিজেদের নতুন স্টেডিয়ামের উদ্বোধনকে বিশেষ করে তুলতে লিওনেল মেসিকে সম্মান জানিয়ে তার নামে এক স্ট্যান্ডের নামকরণ করে ইন্টার মিয়ামি। আর সেই ‘লিও মেসি স্ট্যান্ড’-এর সামনেই গোল করে রাতটিকে স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন মহাতারকা।

মাত্র ৩৪ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার ডস সান্তোস। হৃদরোগজনিত জটিলতায় দীর্ঘদিন ভোগার পর অবশেষে অবসরের সিদ্ধান্ত নেন তিনি। ব্রাজিলের ক্লাব সাও পাওলো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

রিয়াল মাদ্রিদের হারের সুযোগটা পুরোপুরি কাজে লাগাল বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলের জয়ে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করল কাতালানরা।

বাংলাদেশ ফুটবলের সেরা তারকা কে? এই প্রশ্নের উত্তর এক বছর আগে খুঁজতে গেলেও হিসাবনিকাশ করতে হতো। কিন্তু এখন উত্তর খুঁজতে গেলে কোনোরকম যদি কিন্তু ছাড়াই আসবে হামজা চৌধুরীর নাম। লাল-সবুজের জার্সিতে অভিষেকের পর থেকেই দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন হামজা।

টিভিতে আজকের যত খেলা

আন্তর্জাতিক বিরতির আগে টানা ছয় জয়ে দুর্দান্ত ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ। তবে বিরতি শেষে যেন তাল কেটে গেল লস ব্লাঙ্কোসদের। লা লিগায় অবনমন অঞ্চলের কাছাকাছি থাকা মায়োর্কার কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে ২-১ ব্যবধানে হেরে শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেয়েছে তারা।

ইংলিশ লিগ কাপের ফাইনালে আর্লিং হালান্ড গোলের দেখা পাননি। তারপরও দুই সপ্তাহ আগে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি।

বয়স যেন শুধুই একটি সংখ্যা—আবারও সেটিই প্রমাণ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যামস্ট্রিং ইনজুরিতে প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর ফিরে এসে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে বড় জয় উপহার দিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা।

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে খেলার নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে আরও গতিশীল ও আকর্ষণীয় করতে পাঁচটি নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে সংস্থাটি।